রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নির্বাচন ও গণভোটে নিরাপত্তায় আজ থেকে মাঠে সেনাবাহিনী নির্বাচন ঘিরে সারা দেশে যান চলাচলে অস্থায়ী বিধিনিষেধ ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সফল করব: নাহিদ ইসলাম শেষ মুহূর্তের প্রচারণায় আজ ঢাকা উত্তরের ৬ আসনে তারেক রহমান ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: ডা. শফিকুর রহমান আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসন রামপালে ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল

সারাদেশে অব্যাহত মব সন্ত্রাস, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ৫ জুলাই ২০২৫ শনিবার  সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান এই উদ্বেগ প্রকাশ করে বলেন,  পটিয়া ও লালমনিরহাট থানায়, ফরিদপুরে ব্যবসায়ী এ. কে. আজাদের বাসভবনে, কুমিল্লার মুরাদনগরে বাড়ি ঘেরাও করে পিটিয়ে মা-ছেলেসহ অনেককে হত্যাসহ নারী-শিশু নিপীড়নের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও শংকা প্রকাশ করছি।

নেতৃদ্বয় বলেন, অভ্যুত্থানের পর থেকেই সারাদেশে ধারাবাহিকভাবে মব সন্ত্রাস চলছে প্রথমদিকে মাজার ভাঙা, বাউল আখড়া, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা, আদিবাসীদের ওপর নির্যাতন, নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং ও সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘেটেছে। একইসাথে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন, ভাস্কর্য, ম্যুরাল ভাঙা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে, যা খুবই উৎকণ্ঠার বিষয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুধু মব সন্ত্রাস নয় অনেকের বক্তব্য বিবৃতিতে মুক্তিযুদ্ধকে ’২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে প্রতিস্থাপনের কথাও বলা হচ্ছে দেশকে বিভক্তির দিকে ঠেলে দেবে এবং যা ’২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী এর পরিনতি হবে ভায়াবহ!

বিবৃতিতে আরো নেতৃবৃন্দ বলেন, সরকারের প্রেস সচিব যেভাবে মবকে প্রেসার  গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন এবং তথ্য উপদেষ্টা কর্তৃক মবকে গণআদালত, গণজাগরণ মঞ্চসহ অন্যান্য গণআন্দোলনের সাথে তুলনা করেছেন এতে করে জনমনে প্রশ্ন হতে পারে যে, তাহলে সরকার কি মবকে প্রশ্রয় দিচ্ছেন?

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হতে চলেছে। দেশবাসীর প্রত্যাশা গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও দ্রুতনির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু অব্যাহত মব সন্ত্রাস করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চলছে।

নেতৃদ্বয় আরও বলেন, নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়তে থাকবে। মব সন্ত্রাস বন্ধে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও নীরবতার কঠোর সমালোচনা করে অবিলম্বে মব বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান এবং জনগনকে  ঐক্যবদ্ধ হয়ে মব সন্ত্রাসীদের রুখে দেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS