1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৪

  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১.৫৮ এএম
  • ১০৪ Time View

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াডালুপ নদীতে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একটি সামার ক্যাম্পের ২৩ জন কিশোরী এখনও নিখোঁজ রয়েছে। কার কাউন্টির শেরিফ ল্যারি লাইথা আজ শনিবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৪ জুলাই) ভোরে প্রচণ্ড বজ্রঝড় ও বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-মধ্য টেক্সাসের এই অঞ্চলে মাত্র দুই ঘণ্টার মধ্যে নদীর পানি ৮ মিটার (২৬ ফুট) বেড়ে যায়। এতে ক্যাম্পে থাকা ৭০০ শিশুর মধ্যে অন্তত ২৩ জন কিশোরী ভোর ৪টার দিকে বন্যার পানিতে ভেসে যায়।

ক্যাম্পের পরিচালক জানিয়েছেন, “ক্যাম্প সম্পূর্ণ ধ্বংসাত্মক বন্যার শিকার হয়েছে। বিদ্যুৎ, পানি বা ওয়াই-ফাই কিছুই নেই।”

লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, উদ্ধারকাজে ১৪টি হেলিকপ্টার, ডজনখানেক ড্রোন এবং শত শত জরুরি কর্মী অংশ নিয়েছেন। ইতোমধ্যে কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও অনেকের খোঁজ নেই।

তিনি বলেন, “টেক্সাসের মানুষদের কাছে অনুরোধ করছি, আজকে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করুন যেন নিখোঁজ মেয়েদের খুঁজে পাওয়া যায়।”

আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাতারাতি অন্তত ৩০০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে, যা কার কাউন্টির বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশের সমান। আগামী ২৪-৪৮ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে, যা নতুন বন্যার ঝুঁকি বাড়াবে।

কর্তৃপক্ষ জনগণকে বন্যাকবলিত অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। অনেক রাস্তা অচল হয়ে পড়েছে, এবং নদীর পাড়-সংলগ্ন ক্যাম্পিং এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বন্যার স্রোতে ঘরবাড়ি ও গাছপালা ভেসে যাচ্ছে।

ফেডারেল ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণকাজে কোস্টগার্ড ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সদস্যরাও অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com