1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি বেড়ে ১৭

  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৬.২৫ পিএম
  • ১০৪ Time View

ফিলিস্তিনের রাফা শহরের উত্তরাঞ্চলে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আজ রোববার (২৯ জুন) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উত্তর রাফাতে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত চারজন নিহত হন, যা মানবিক সহায়তা সামগ্রী বিতরণের সময় বেসামরিক নাগরিকদের ওপর হামলার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

গত মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আসছে। এর ফলে এ পর্যন্ত ৫৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে।

ইসরায়েলের হারেৎজ পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনারা জানিয়েছেন, নিরস্ত্র ত্রাণপ্রত্যাশীদের ভিড় ছত্রভঙ্গ করার জন্য তাদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। একজন ইসরায়েলি সেনা হারেৎজকে বলেছেন, ‘এটা একটা কিলিং ফিল্ড (মৃত্যুক্ষেত্র)।’

চিকিৎসা সূত্র অনুযায়ী, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আজ এ পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই ক্রমবর্ধমান প্রাণহানি ও ত্রাণ বিতরণে বাধা সৃষ্টির ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। একইসঙ্গে গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com