1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা শ্রীলঙ্কার

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৯.০১ পিএম
  • ১৮১ Time View

যেকোনো আইসিসি টুর্নামেন্টের আগেই শ্রীলঙ্কার বড় সমস্যা হয়ে দাঁড়ায় ইনজুরি। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না লঙ্কানদের। টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড়দের সবাই আছেন ইনজুরির শঙ্কামুক্ত। তাই পূর্ণশক্তির দল নিয়েই বিশ্ব আসরে পা রাখতে যাচ্ছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।

বুধবার (৯ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশ সিরিজের শেষদিকে চোটে পড়েছিলেন হাসারাঙ্গা। ইনজুরির কারণে আইপিএলের চলতি মৌসুমে একটি ম্যাচও খেলা হয়নি তারকা অলরাউন্ডারের। তবে বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়ার আশা করছে এসএলসি। দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন চারিথ আশালঙ্কা।

চমক দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দুনিথ ভেল্লালাগে। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে চমক দেখানো নুয়ান থুসারাও সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত কেবল ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞদের মধ্যে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারের এটাই হতে পারে নিজের শেষ বিশ্বকাপ।

ব্যাটার হিসেবে দলে আছেন কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, সাদেরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা এবং কামিন্ডু মেন্ডিস। ম্যাথিউস, ভেল্লালাগে ছাড়া অলরাউন্ডারের ভূমিকায় দলে আছেন ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। বোলার হিসেবে আছেন দুশমন্থ চামিরা, থুসারা, মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা এবং দিলশান মাদুশঙ্কা।

মূল দলের বাইরে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আভিশকা ফার্নান্দো, বিজয়কান্ত, ভানুকা রাজাপাকসে এবং জনিথ লিয়ানাগে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com