1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৫৮ পিএম
  • ২৫২ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে এসে একের পর জ¦ালাও-পোড়াও-বিক্ষোভ করে আবারো প্রমাণ করেছে বাংলাদেশের স্বাধীনতা-স্বাধীকার বিরোধী জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায়। ১৬ ফেব্রুয়ারি প্রেরিত এক বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার আরো বলেন, গত ১৮ মাস সহিংসতা-অপরাধ-দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে ছাত্র শিবির-জামায়াত-এনসিপিচক্র দেশে শান্তি চায় না; ক্ষমতা চায়। যদি ক্ষমতা না চাইতো, তাহলে ‘না’ জয়যুক্ত করতো। এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে মানুষের ভোটাধিকার আরো একবার হরণ করেছে ছাত্র শিবির-জামায়াত-এনসিপিসহ দেশবিরোধী দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপ পাওয়া অগণিত ষড়যন্ত্রকারী। এরা ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে, যে কোনো সময় যে কোনো স্থানে নাগরিকজীবন বিষিয়ে তুলতে পারে। অতএব, বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই ঘোষণাপত্র, উচ্চকক্ষের মত আত্মঘাতি সিদ্ধান্তকে প্রতিহত করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিবাজ উপদেষ্টা, আমলাসহ অন্তবর্তী সরকারের সকল কলাকুশলীদের সম্পদের সুষ্ঠু তদন্তের হিসেবে জনগণের সামনে উপস্থাপনের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে নতুন সরকারের স্বচ্ছতার পথচলা শুরু করারও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com