1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রে শিশুদের ফেসবুক চালাতে নিষেধাজ্ঞা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ১৮৯ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডেসানতিজ জানান, এখন থেকে ১৪ বছরের নিচে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে না। ১৪ অথবা ১৫ বছরের কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে চায় তাহলে তাদের বাবা-মায়ের অনুমতি নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনটি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। নতুন এই নিয়মের ফলে ১৪ এবং ১৬ বছরের নিচে যারা রয়েছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তবে এদের মধ্যে যদি কারোর পিতামাতার অনুমতি থাকে তাহলে সেগুলো বন্ধ রাখা হবে না। থার্ড পার্টি ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে অপ্রাপ্তদের বয়স যাচাই করা হবে।

রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা ফেব্রুয়ারিতে যাদের বয়স ১৬ বছরের নিচে তাদের ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ডেসানতিজ নামের একজন রিপাবলিক সেই বিলে চলতি মাসে ভেটো দেন। তিনি দাবি করেন এর ফলে পিতামাতার অধিকার খর্ব হবে।

গভর্নর ডেসানতিজ এক বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের জন্য বিভিন্নভাবে ক্ষতির কারণ হতে পারে। এক্ষেত্রে আইনের ফলে পিতা-মাতা এখন তাদের ছেলেমেয়েদের সামাজিক যোগাযোগমাধ্যমের খারাপ প্রভাব থেকে রক্ষা করতে পারবে।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com