1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন

  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ৩.০০ পিএম
  • ৩১৭ Time View

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শুক্রবার (৫ জানুয়ারি) মেগা টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আসন্ন বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

টুর্নামেন্টে নিজদের প্রথম ম্যাচে ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ডালাসের ম্যাচটিতে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১০ জুন ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।  

যুক্তরাষ্ট্রের পর্ব শেষ করে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে মাঠে নামবে বাংলাদেশ। ১৬ জুন একই ভেন্যুতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের। ২৯ দিনব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুন। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে হবে আসরের ফাইনাল ম্যাচ।

২০ দলের টুর্নামেন্টে প্রথম পর্বের জন্য দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে দল রয়েছে ৫টি করে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ জুন গায়ানায় হবে প্রথম সেমিফাইনাল, পরদিন (২৭ জুন) ত্রিনিদাদে দ্বিতীয়টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com