1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

দিনাজপুরে নতুন জিপিএ-৫ পেল ৩২ জন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০.১৬ পিএম
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুরের পরীক্ষার্থীদের করা উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সংবাদটি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, ৫৭ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ মোট ১৫ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর আবেদন আমলে নেয়।

তিনি আরও বলেন, ফলাফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএস ফল জানা যায়। কিন্তু পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা সম্ভব নয়। এই ক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের সময় যে নাম্বার দিয়েছিল সেই নাম্বারে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেয়া হয়েছে। শুধু মাত্র যাদের ফলাফল পরির্বতন হয়েছে তারাই শুধু এই এসএমএস পাবে । তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

জানা গেছে, মোট ফলাফল পরিবর্তন হয়েছে ২৭০ জন পরীক্ষার্থীর। নতুন করে জিপিএ -৫ পেয়েছে ৩২ জন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com