1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

উলিপুরে অবৈধভাবে কৃষি জমিতে রাতের আঁধারে মাটি উত্তোলনের দায়ে জরিমানা, ট্রাক্টর জব্দ

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৯.৫২ পিএম
  • ২৮৯ Time View

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তবকপুর ইউনিয়নে অবৈধ ভাবে কৃষিজমি ও নদীর পাড় থেকে মাটি উত্তোলন ও বহনের দায়ে পৃথক অভিযানে জরিমানা ও যানবাহন জব্দ করা হয়েছে।

জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় রাতের আঁধারে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সময় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারায় তাকে ১,২০,০০০/- (এক লাখ বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উলিপুর পৌরসভার ব্র্যাক অফিসের পিছনে বুড়িতিস্তা নদীর পাড় থেকে মাটি নিয়ে যাওয়ার দায়ে মো: রাকিব নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, দুর্গাপুর ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে অবৈধভাবে মাটি বহনের সময় দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com