1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ২৭৫ Time View

কুমিল্লার বুড়িচং এ নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি মো. দুলাল (৩৮) কে গ্রেফতার করে। সে বুড়িচং পূর্ণমতি গ্রামের আবদুল বারেকের পুত্র।

র‌্যাব সূএে জানা যায়, গত ৭ জানুয়ারি সকাল ১১টায় কুমিল্লার বুড়িচং পূর্ণমতি গ্রামে নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর আঘাতে লিজা আক্তার (২৮) কে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. দুলাল পেশায় একজন রাজমিস্ত্রী। সে নিয়মিত মাদক সেবন করে। বিভিন্ন সময় ভিকটিম লিজা আক্তার ও তার বাবার বাসা থেকে জোর পূর্বক নেশার টাকা সংগ্রহ করতো এবং নেশার টাকা দিতে না পারলে ভিকটিমের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ঘটনার দিন আসামী মো. দুলাল ভিকটিম লিজা আক্তারের নিকট থেকে মাদক ক্রয়ের টাকা না পাওয়ায় উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

উক্ত বিরোধের জের ধরে আসামি তার সন্তানদের সামনে ভিকটিমকে ঘাড় ও তলপেটের বিভিন্ন স্থানে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে আসামি ভিকটিমের গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ভিকটিমের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি উক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com