1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি

  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১১.৩৪ এএম
  • ২৭১ Time View

তথ্য পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু দুর্বলতা চিহ্নিত করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এজন্য দেশে সাইবার হামলার সতর্কতা জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিজিডি ই-গভ সার্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়।

বিজ্ঞপ্তিতে সার্ট বলেছে, দেশের সাইবার স্পেসের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ থ্রেট ইনটেলিজেন্স সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করে থাকে। এরই ধারাবাহিকতায় কিছু ঝুঁকিপূর্ণ দূর্বলতা চিহ্নিত করেছে সার্ট। এসব দুর্বলতা ডিজিটাল অবকাঠামো থেকে দূর করার মাধ্যমে সম্ভাব্য সাইবার আক্রমন প্রতিহত করা যেতে পারে।

জুনিপার, এফএস বিগ, অ্যাপাচি অ্যাকটিভ, সাইট্রিক্স নেট স্কেলার, রিমোট কোড এক্সিকিউশন, অ্যাটলাসিয়ানসহ আরো কিছু দুর্বলতার কথা জানিয়েছে সার্ট।

ঝুঁকি মোকাবিলায় সকল সিস্টেমে নিয়মিত ভারনারেরিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পরিচালনা করার পরামর্শ দিয়েছেন বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি বলেন, সন্দেহজনক গতিবিধি উদঘাটনের জন্য বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনেকেশন্স লগ পর্যবেক্ষণ করতে হবে। ঝুঁকিপূর্ণ হুমকি চিহ্নিতকরণে সক্রিয় উদ্যোগ, সচেতনতা বৃদ্ধির জন্য সকল ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় সামগ্রিক সক্ষমতা বাড়াতে হবে।

ডিজিটাল অবকাঠামোতে সন্দেহজনক কার্যকলাপ বা দুর্বলতা পরীলক্ষিত হলে তা বিজিডি ই-গভ সার্টকে অবহিত করার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com