1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঝালকাঠিতে কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা

  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ৪.০৮ পিএম
  • ৩৮৪ Time View

স্টাফ রিপোটারঃ হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। ঝালকাঠিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের কাঁচা বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

রাসেল খান নামের এক ক্রেতা বলেন, ‘দুদিন আগেও ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। আজ না কিনেই বাসায় ফিরতে হবে।’

ছালমা বেগম নামের অপর এক নারী বলেন, ‘ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা দাঁড়িয়েছে। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

কাঁচা মরিচের আকাশছোঁয়া দামের ব্যাপারে বিক্রেতারা বলছেন, ঈদের সময় পাইকাররা দাম বাড়ায়। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এ বিষয়ে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার বলেন, ‘ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকায় বিক্রি করেও খুব বেশি লাভ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘সকালে বরিশাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ সাড়ে ৫০০ টাকা কেজি দরে পাইকারি কিনতে হয়েছে। মাত্র ২০ কেজি মরিচ আনতে পেরেছি। তার উপরে পরিবহনসহ অন্যান্য খরচ রয়েছে। ঈদের পর এমন দাম আর থাকবে না।’

উল্লেখ্য, ঈদের একদিন আগেও ঝালকাঠিতে খুচরা বাজারে ৩০০-৪০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com