1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১৩ পিএম
  • ২৭৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই প্রচার-প্রচারনা, জনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় কাটাচ্ছেন বরিশালের ছয়টি সংসদীয় আসনের বিভিন্ন দলের মনোনীত এবং স্বতন্ত্র  প্রার্থী ও তাদের সমর্থকরা।

একেকজন প্রার্থীর পক্ষে নারী ও পুরুষদের একাধিক টিম প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরাও নির্বাচিত হতে পারলে কি কি উন্নয়নমূলক কাজ করবেন তার প্রতিশ্রুতি দিচ্ছেন।

বরিশালের সংসদীয় ছয়টি আসনের মধ্যে এবার প্রচার-প্রচারনা এবং জনসমর্থনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ক্লিন ইমেজের প্রার্থীখ্যাত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিএনপির  চরম দুর্দীনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির হাল ধরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে নিজেকে সর্বদা নিয়োজিত রেখে ব্যাপক আস্থা অর্জন করেন।

ফলশ্রুতিতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ ভোটাদের জোরালো অনুরোধে তিনি (সোবহান) স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় অতিসম্প্রতি তাকে (সোবহান) দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।

পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় থাকায় দলের আরও কয়েকজন নেতার পদ স্থগিত করা হয়েছে। এতে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা একজোট হয়ে ফুটবল মার্কার পক্ষে আরও সক্রিয় হয়ে মাঠে নামেন। যেকারণে ক্রমেই ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের ফুটবল মার্কার জনসমর্থন বেড়েই চলেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের বলেন, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে কাউকে আর জীবন রক্ষার্থে পালিয়ে রামশীল গিয়ে থাকতে হবেনা।

সর্বস্তরের ভোটারদের কাছে দাবি রেখে তিনি বলেন, আমি (সোবহান) যদি সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিক্রেতাদের আশ্রয় প্রশ্রয়দাতা হয়ে থাকি। আমার বিরুদ্ধে এসবের একটিরও যদি প্রমান পেয়ে থাকেন, তাহলে আমাকে কেউ ভোট দিবেন না।

অভিযোগ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আমার কোন ক্যাডার বাহিনী নেই; আমার প্রতি রয়েছে সাধারণ মানুষের আস্থা, ভালবাসা ও সমর্থন। তাই ধানের শীষের প্রার্থীর লোকজনে একের পর এক আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে, হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এতে করে নির্বাচনের লেভেল প্লেংয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। হামলাকারী ও হুমকিদাতাদের বিরুদ্ধে এখনই প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব হবেনা। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সিইসির কাছে জোর অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com