1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

পাঁচ হাজার হুন্ডি ব্যবসায়ীর এজেন্টশীপ বাতিল

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ৮.০৪ পিএম
  • ৩২৪ Time View

অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগে পাঁচ হাজারের বেশি এজেন্টের এজেন্টশীপ বাতিল করা হয়েছে। এছাড়াও অবৈধ হুন্ডি ব্যবসা, গেমিং, বেটিং, ক্রিপ্টো সংক্রান্ত বেশকিছু মামলায় ৪৩ জনকে গ্ৰেফতার করেছে সিআইডি।

সোমবার (২৯ মে) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, রেমিট্যান্স বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা রক্ষায় বিএফআইইউ অর্থপাচার রোধে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগে এখন পর্যন্ত ৫ হাজার ৫ জন এজেন্টের এজেন্টশিপ বাতিল করা হয়েছে। এছাড়াও ৫ হাজার ৭৬৬ জন এজেন্ট ও ০৯ জন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব‍্যবস্থা গ্ৰহণের জন্যে তাদের তথ্য সিআইডিতে প্রেরণ করেছে বিএফআইইউ।

এখন পর্যন্ত হুন্ডি ব্যবসায়ীদের ১২ হাজার ৬২৫টি বেনিফিশিয়ারির হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাবের জব্দকৃত অর্থের পরিমাণ চার কোটি ২২ লাখ ৪০ হাজার ৩৯৬ টাকা। এর মধ্যে মোরাল সুয়েশন করে সচল করে দেয়া মোট ৩২৮টি হিসাবে বৈধভাবে ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৯২২ টাকা রেমিট্যান্স এসেছে।

বিএফআইইউ সূত্র জানায়, অবৈধ হুন্ডি, গেমিং, বেটিং, ক্রিপ্টো সংক্রান্ত ১৫টি মামলায় সিআইডি ৪৩ জনকে গ্ৰেফতার করেছে। হুন্ডি সংক্রান্ত ৭৩ টি ইন্টেলিজেন্স রিপোর্ট, অবৈধ গেমিং, বেটিং, সংক্রান্ত ০৯ টি ইন্টেলিজেন্স রিপোর্ট, এবং ট্রেন্ড মিস-ইনভয়েসিং সংক্রান্ত ৩১টি রিপোর্ট আইন প্রয়োগকারী সংস্থায় প্রেরণ করেছে ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স।

জানা গেছে, এখন পর্যন্ত বিএফআইইউ ৬৬৪টি ওয়েবসাইট, ১৪৮টি অ্যাপস এবং সোস্যাল মিডিয়ার ৪০১টি পেইজ ব্লক করেছে। এসব ওয়েবসাইট, পেইজ এবং অ্যাপস হুন্ডি ব্যবসা, গেমিং, বেটিং, ক্রিপ্টো লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com