রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, তেহরানের কড়া অবস্থান হাম ঠেকাতে ৯৫% শিশুকে টিকার আওতায় আনার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হবিগঞ্জে উজাড় হচ্ছে বন অবৈধ করাত কল নিয়ে বন বিভাগ ও পল্লী বিদ্যুতের টানাপোড়েন মাধবপুরে অস্তিত্ব সংকটে ৫টি চা বাগান বিপাকে হাজারো শ্রমিক পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন

৭৩.৫৫% জনগোষ্ঠী এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৫০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৭৩ দশমিক ৫৫ শতাংশ জনগোষ্ঠী এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত। আর সক্রিয় রয়েছে ১৮২ দশমিক ৫৩ মিলিয়ন মোবাইল সিম। এসব মাধ্যমে দুই হাজার ১৭৮টি সরকারি সেবা মিলছে ডিজিটালি। আইসিটি খাত থেকে রফতানি আয় এক দশমিক ৭০ বিলিয়ন ডলার

রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে চারদলীয় জোট সরকারের শাসনামলের সাথে নিজের সরকারের ১৪ বছরে অর্জিত উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা সারাদেশে হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার তৈরি করে দিচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। আর ইনকিউবেশন সেন্টার ইনস্টিটিউশন গড়ে তোলার আইন কেবিনেটে পাশ হয়েছে। আগামীতে পার্লামেন্টে আমরা পাশ করে দেবো। সমস্ত বাংলাদেশ হবে ডিজিটালাইজড। গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প কার্যকর করার ফলে আজকে গ্রামে বসে বিদেশে কাজ করে পয়সা কামাই করতে পারছে। এখন ছয় লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS