বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনে সারাদেশে মোতায়েন প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ‘Postal Vote BD’ অ্যাপে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটগ্রহণ চলছে পুরোদমে নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

দেশের প্রথম মোবাইল ব্রাউজার ‘তর্জনী’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২২৪ Time View

দেশের সাধারণ মানুষকে সহজে ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে সম্পূর্ণ বাংলায় চালু হলো জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর শের-ই-বাংলানগরে আইসিটি মিলনায়তনে মোবাইল ব্রাউজারটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ব্রাউজারটিতে শুধু বাংলা নয়; ব্যবহারকারীদের জন্য রয়েছে ইংরেজি ভাষাও। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এই বাংলাদেশি ব্রাউজার।

গুগল ক্রোম এবং  অন্যান্য ব্রাউজারের মতো তর্জনী ব্রাউজারেও সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে তর্জনী সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা’সহ নানা ফিচার।

এই ব্রাউজার দেশের ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারে ভাষাগত জটিলতা নিরসন ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

ব্রাউজারের পর আগামীতে নিজস্ব ‘অপারেটিং সিস্টেম’ আনার ঘোষণা দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS