1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

রোহিত আইপিএলে দেখতে চান লিটনদের

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫.৩৯ পিএম
  • ১৮১ Time View

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে দেখা যায় না। যদিও পারফরম্যান্সে আলো ছড়ানোর পরও আইপিএলে ব্রাত্য থাকেন লিটন দাস-তাসকিন আহমেদের মতো ক্রিকেটার।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন আইপিএলের নিলামে লিটনের মতো ক্রিকেটারদের দল পাওয়া উচিত। আইপিএলের এবারের আসরে নিলামে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। আগের আসরে দল না পাওয়া সাকিব ছাড়াও এই তালিকায় আছেন লিটন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও আফিফ হোসেন।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিতকে। তিনি উত্তরে বলেন, ‘আমি আশা করি… ওরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার। ওরা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, ওদের সুযোগ পাওয়া উচিত।’

ভারতের বিপক্ষে সিরিজের আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোটে পড়েছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফলে বাংলাদেশ দলের নেতৃত্বভার পড়েছে লিটনের কাঁধে। ভারতীয় দলেও নেই জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

এরপরও রোহিতের ভাষ্য, ‘আমি মনে করি, সিরিজটা রোমাঞ্চকর হবে, সব সময় যা হয়। আমাদের ভালো খেলতে হবে ওদের হারাতে হলে। ওরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। আমরা এখানে সিরিজ নিয়ে ভাবছি না। এক ম্যাচ ধরে ধরে এগোচ্ছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com