1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬.১২ পিএম
  • ১০৩ Time View

আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে চমক রেখে দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আজ সোমবার (৭ জুলাই) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথা আসালাঙ্কা। এই সিরিজ দিয়ে এক বছর পরে দলে ফিরেছেন অলরাউন্ডার দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে।

শানাকা এর আগে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। লম্বা সময় পরে আবারও জাতীয় দলে ফিরলেন সাবেক এই অধিনায়ক। তার সঙ্গে দলে ফিরেছেন বিতর্কিত ক্রিকেটার চামিকা করুনারত্নেও

নিউজিল্যান্ড সিরিজে দলের চাহিদা পূরণ করতে না পারায় বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে। সেই সিরিজে দুই ম্যাচে মাত্র ১৪ রান করেছিলেন তিনি।

আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলায়। ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুষারা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাতিরানা, ঈশান মালিঙ্গা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com