1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

১১২ বছর আগের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১১.৩১ এএম
  • ৯৫ Time View

জিম্বাবুয়ের সফরে এক প্রকার দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন কেশব মহারাজ। তবে দ্বিতীয় টেস্টে নেই মহারাজ। যার কারণে অধিনায়কত্বের দায়িত্বটা সামলাচ্ছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর অধিনায়ক হয়েই ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।

বুলাওয়েতে টস হেরে ব্যাটিং নেমে বিশাল সংগ্রহে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪৬৫ রান তুলেছে প্রোটিয়ারা। যেখানে মুল্ডার অপরাজিত আছেন ২৫৯ বলে ২৬৪ রানে। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি। ভেঙেছেন ১১২ বছরের পুরোনো রেকর্ড। এই রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে। ১৯১৩ সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টেলর করেছিলেন ১০৯ রান। সেই ইনিংস ছাপিয়ে মুল্ডার বুলাওয়ের মাঠে ২১৪ বলে করেন দুর্দান্ত একটি দ্বিশতক। এর আগে শতক পূর্ণ করেন ১১৬ বলে।

এদিকে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে টেস্টের প্রথম দিনেই দ্বিশতক হাঁকানো তৃতীয় ব্যাটার তিনি। এই তালিকায় মুল্ডারের আগে টেস্টের প্রথম দিনে দ্বিশতক হাঁকিয়েছেন গ্রায়েম স্মিথ ও গ্যারি কার্স্টেন।

মুল্ডারের সঙ্গে দিন শেষে ১৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন ডিওয়াল্ড ব্রেভিস। মুল্ডারের শতক ছাড়াও অর্ধশতক করেছেন ডেভিড বেডিংহ্যাম ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। বেডিংহ্যাম ৮২ এবং প্রিটোরিয়াস ৭৮ রান করে আউট হয়েছেন।

জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন তানাকা চিভাঙ্গা। একটি করে উইকেট পেয়েছেন কুন্দাই মাটিগিমু এবং ওয়েলিংটন মাসাকাদজা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com