1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬তম সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬তম সভা অনুষ্ঠিত হলো গত ৯ জুলাই, ২০২৫। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ ও কোম্পানী সচিব মো. কায়সার রশিদ উপস্থিত ছিলেন।

এসময় নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার নতুন দায়িত্বে স্বাগত জানানো হয়। আদিল চৌধুরীও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাশনাল ব্যাংক পিএলসিতে যুক্ত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব এবং আমাদের দক্ষ টিমের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ব্যাংকটিকে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের পথে এগিয়ে নিতে পারবো। সুশাসন নিশ্চিতকরণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিক-নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com