1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Title :
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ২০ শতাংশ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল,’ থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬.৫৬ পিএম
  • ২১৩ Time View

[ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬] ‘এন্ড অব সিজন সেল’ -এর ঘোষণা দিয়েছে স্বনামধন্য ব্রিটিশ নৈতিক প্রসাধনী (এথিকাল বিউটি) পণ্যের ব্র্যান্ড দ্য বডি শপ। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে দ্য বডি শপ থেকে নিজেদের পছন্দের বিউটি পণ্য কিনতে পারবেন ক্রেতারা।

মাসব্যাপী এ সেল অফারে বডিকেয়ার, হেয়ারকেয়ার, স্কিনকেয়ার ও ফ্র্যাগরেন্স, সকল ক্যাটাগরিতেই থাকছে দুর্দান্ত ছাড়।

সেলের বিশেষ ছাড়ে ক্রেতারা কিনতে পারবেন দ্য বডি শপের বেস্ট-সেলিং পণ্যগুলো; যার মধ্যে রয়েছে- মোরিঙ্গা বডি লোশন ও স্ট্রবেরি বডি ইয়োগার্ট; এবং সিগনেচার সেন্টস হোয়াইট মাস্ক, ফুল রোজ ও ব্রিটিশ রোজ ইডিটি। ক্রেতারা যেন তাদের স্কিন কেয়ার রুটিন আরও সমৃদ্ধ করে তুলতে পারেন, এজন্য ভিটামিন সি গ্লো বুস্ট ও ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চারাইজারের মত পণ্যগুলোতেও উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।

প্রাকৃতিক উপাদানে তৈরি উচ্চ মানসম্পন্ন প্রসাধনী পণ্যের ব্যবহার উৎসাহিত করতে মাসব্যাপী এ সেল কার্যক্রম চালু করেছে দ্য বডি শপ। পরিবেশের প্রতি সচেতন থেকে নৈতিক উপায়ে মানসম্পন্ন পণ্য তৈরি করে ব্র্যান্ডটি। এর মাধ্যমে, ক্রেতাদের নিজেদের প্রতি যত্নশীল থাকতে তাদের সচেতন করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি। আগ্রহী ক্রেতারা দ্য বডি শপের স্টোরে গিয়ে ব্র্যান্ডটির সম্পূর্ণ কালেকশন ঘুরে দেখতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com