সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত   হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

উলিপুর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতীক কুমার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

কয়েক বছর আগেও কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল ছিল গোচারণ ভূমি।পতিত জমিতে চরে বেড়াত গবাদি পশু। কিন্ত সেই অঞ্চলে এখন চাষ হচ্ছে ভুট্টা।স্বল্প সময়ে, স্বল্প খরচে, সহজ উপায়ে লাভজনক ফসল ভুট্টা চাষে দিন বদলের আশা করছেন ওই এলাকার কৃষকরা।চলতি মৌসুমের বাম্পার ফলনের সম্ভাবনার সেই আশায় নতুন করে আলো জ্বেলেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবছর তিনশ ৫৯ হেক্টর জমিতে ২৮৭২ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। সূত্র জানায়, যেসব জমিতে অন্য ফসল হয় না সেসব জমিতে মাত্র ১২০-১২৫ দিন সময়ে অল্প ব্যয়ে এক বিঘা জমিতে ৩০০০০ টাকার ভুট্টা উৎপাদন করা সম্ভব হয়। উপজেলার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল কৃষকরা স্বল্প সময়ে স্বল্প খরচে সহজ উপায়ে লাভজনক ফসল ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে। বন্যায় বালু জমিতে পলিমাটির আবরণ পড়ায় ভুট্টার সম্ভাবনাময় বাম্পার ফলন কৃষকদের মাঝে আশার আলো হিসাবে দেখা দিয়েছে।

হাতিয়া ইউনিয়নের ভুট্টা চাষী আব্দুল মজিদ বঙ্গবাসী বলেনন, ‘উপজেলা কৃষি কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এবার আট একর জমিতে ভুট্টা চাষ করেছি। আবহাওয়া অনুকুলে থাকলে আশা করি গত বছরের চেয়ে এবার বেশি আয় হবে।’

স্থানীয় কৃষিবিদরা জানান, নদী ভাঙনে যেসব কৃষক ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছিল। ভুট্টা চাষ করে ওইসব কৃষক আবারো স্বাবলম্বী হয়েছে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভুট্রা উৎপাদনের লক্ষ্যমাত্রা অতীতের সকল রেকর্ড অতিক্রম করার সম্ভবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মশারফ জানান, গত বছর বন্যায় বালু জমিতে পলিমাটির আবরণ পড়েছে আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও ভাল হবে। উপজেলা কৃষি সম্পাসরণ কার্যালয় থেকে পুণর্বাসন কর্মসূচির আওতায় নয়শ কৃষক-কৃষাণীকে ভুট্টা চাষের জন্য বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। এ ছাড়া চাষিদের ভুট্টা চাষে সার্বিক পরামর্শ ও সহযোগীতা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS