1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ইনফিউশন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণের সুযোগ, মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সামিট অ্যালায়েন্স

নাইক্ষ্যংছড়িতে কোটি টাকার বার্মিজ সিগারেট উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬.৪৪ পিএম
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ১১ বিজিবির টহলদলের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বার্মিজ সিগারেট আটক করা হয়েছে।

অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় মোট ১,১৪,৮৮০ (এক লক্ষ চৌদ্দ হাজার আটশত আশি) প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গত ০১ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সীমান্ত এলাকায় টানা অভিযানের অংশ হিসেবে বৈরী আবহাওয়ার মাঝেও চৌকস টহলদল সফলভাবে চোরাচালানবিরোধী এই অভিযান চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব সিগারেট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় এবং মালামাল ফেলে যায়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কফিল উদ্দিন কায়েস বলেন, “আমাদের সদস্যরা অতিবৃষ্টির মধ্যে সীমান্ত পাহাড়ে চ্যালেঞ্জিং টহল পরিচালনা করেছে। মাদক ও চোরাচালান দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই সিগারেটগুলোর বাজারমূল্য কোটি টাকারও বেশি হবে। এগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।”

তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, “বিজিবির এই ধরনের তৎপরতায় সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। মাদক ও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে, যা বেসামরিক সমাজে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com