1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব আল হাসান

  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩.৪৫ পিএম
  • ১১৮ Time View

রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন গ্লোবাল সুপার লিগে ভিন্ন এক দলে। তাকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস।

রোববার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। পোস্টে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের জায়গায় সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, দুবাই ক্যাপিটালস ইনটারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এর বর্তমান চ্যাম্পিয়ন। এবার তারা অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল—বাংলাদেশের রংপুর রাইডার্স ছাড়াও রয়েছে সেন্ট্রাল স্ট্যাগস (নিউজিল্যান্ড), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ওয়েস্ট ইন্ডিজ), হোবার্ট হারিকেনস (অস্ট্রেলিয়া) এবং দুবাই ক্যাপিটালস (ইউএই)।

জিএসএল-এর উদ্বোধনী আসর শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ১৮ জুলাই ফাইনালে মুখোমুখি হবে।

টুর্নামেন্টে সাকিবের দল দুবাই ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই, প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস। পরদিন ১১ জুলাই তারা মাঠে নামবে হোবার্ট হারিকেনসের বিপক্ষে। এরপর ১৩ জুলাই তাদের মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।

১৬ জুলাই লিগ পর্বের শেষ ম্যাচে দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে সাকিবের নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের। ওই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

বহুদিন পর আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিরছেন সাকিব। দুবাই ক্যাপিটালসে যোগ দেওয়ায় তার অভিজ্ঞতা এবার কাজে লাগবে নতুন পরিবেশে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com