1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১.৫৭ এএম
  • ৩০৩ Time View

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ছিটকে গেছেন নেইমার। তবে তার জায়গায় খেলানোর মতো খেলোয়াড়ের কমতি নেই তিতের স্কোয়াডে। এদিকে ইনজুরির কারণে রাইট ব্যাক ড্যানিলোও ছিটকে গেছেন। তার বিকল্প মাথায় রেখেই সুইজারল্যান্ডের বিপক্ষে দল সাজাতে হবে তিতেকে।

নেইমারের জায়গায় তিতে যার দিকে সবচেয়ে বেশি ভরসা রাখতে পারেন তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি। যদিও গোল দেয়া বা অ্যাসিস্টে কোনো অবদান রাখতে পারেননি ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড। দলের হয়ে দুটি গোলই করেন নাম্বার নাইন রিচার্লিসন।

রদ্রিগোকে না খেলালে সার্বিয়ার বিপক্ষে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলা রাফিনহাকে দেখা যেতে পারে নেইমারের জায়গায়। সেক্ষেত্রে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলতে পারেন অ্যান্টোনি। 

এদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, রাইট ব্যাক আল্ভেসের জায়গায় ব্রাজিল কোচের মাথায় আছেন দুজন। এদের একজন হচ্ছে এডার মিলিতাও। ক্যারিয়ারের প্রথম দিকে পোর্তোতে রাইট ব্যাক হিসেবে খেলিয়েছেন। এছাড়াও য়্যুভেন্তাস রাইট ব্যাক দানিলোকেও খেলাতে পারেন একাদশে।  

মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গী হয়েছেন তারই ক্লাব সতীর্থ ফ্রেড। এর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় নেইমারের ইনজুরির পর ব্রাজিলের প্লে মেকার হিসেবে খেলেছিলেন পাকুয়েতা। তবে তিনি এখন কিছুটা অসুস্থ। যদি ম্যাচের আগে সুস্থ হয়ে না ফিরতে পারেন, তাহলে তার বিকল্পও ভাবতে হবে তিতেকে।  

ব্রাজিলের সম্ভাব্য একাদশ–

গোলরক্ষক: অ্যালিসন বেকার।
ডিফেন্ডার: এডার মিলিতাও/দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনহোস ও অ্যালেক্স সান্দ্রো।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্রেড ও লুকাস পাকুয়েতা। 
ফরোয়ার্ড: রাফিনহা/রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com