1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

হলমার্কের চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৫.৩৯ পিএম
  • ২০১ Time View

ভুয়া লেটার অব ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জেসমিনের জামিন আবেদন খারিজ করে দেন।

এর আগে ২০১৯ সালের ১০ মার্চ এ মামলায় জেসমিনকে জামিন দেয় হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা আপিলের পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই বছরের ১৬ জুন হাইকোর্ট জামিন আদেশ বাতিল করে এবং জেসমিনকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ বিষয়ে সাংবাদিকদের জানান, আদালতের আদেশ অনুযায়ী জেসমিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন আবেদন জমা দেন।

জেসমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com