সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম টেক্সটাইল সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেনে শীর্ষে একমি পেস্টিসাইড অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক হরিপুরে পুলিশের জনসচেতনতামূলক সভা সম্পণ্য হয়েছে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু, শোকের ছায়া ‎ফুলছড়িতে তাণ্ডব: বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ১৩ জনকে পিটিয়ে জখম—জীবন নিয়ে শঙ্কায় পরিবার ‎

চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছে সিপিবি(এম)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

মহান রুশ বিপ্লবের ১০৮ তম বার্ষিকী উদযাপন ও চট্টগ্রাম বন্দর লালদিয়া চর পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার ২২শে নভেম্বর ২০২৫ জাতীয় প্রেসক্লাবের সামনে  দুপুর ২ টায়  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ, সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য কমরেড সামাদ বলেন, আমরা ডঃ ইউনুস এর সরকারকে বলতে চাই চট্টগ্রাম বন্দর দেশের কৌশলত গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ ঘাঁটি গাড়তে চায়। সেই ঘাঁটি গাড়ার অন্যতম পদক্ষেপ বন্দর ইজারা দেওয়া। আর এই বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।

কমরেড সামাদ আরও বলেন চট্টগ্রামের লালদিয়ায় টার্মিনাল নির্মাণে এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি সহ সকল চুক্তি বাতিল করতে হবে  ‘আমাদের বন্দর একটা স্ট্র্যাটেজিক্যাল (কৌশলগত) জায়গা। এটা লিজ (ইজারা) দেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।নির্বাচিত সরকার ছাড়া।

তিনি আরও বলেন, ‘ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকারে মোট ১৭ জন বিদেশি নাগরিক দায়ীত্ব পালন করছে এদের কোন দেশপ্রেম নেই।

কমরেড সামাদ অবিলম্বে সকল চুক্তি বাতিল করার দাবি জানিয়ে সরকার চুক্তি থেকে সরে না এলে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

সমাবেশে আর ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুফতি তালেবুল ইসলাম, কমরেড শাহীন আহমেদ, কমরেড তারেক ইসলাম বিডি, কমরেড এলিজা রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব পল্টন মোড় হয়ে শিশু কল্যান ভবনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS