1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

মালয়েশিয়ার ১০ শর্ত প্রত্যাহার ও ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ বায়রার

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮.০৪ পিএম
  • ২৫১ Time View

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ১০ টি শর্ত প্রত্যাহার, সৌদি আরবে পূর্বের মত ২৪ টি ভিসা পর্যন্ত সত্যায়ন ব্যতীত বহির্গমন ছাড়পত্র প্রদান, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শান্তির দাবিতে ১৯ নভেম্বর বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলন করেন বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বায়রার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

তিনি বলেন, কর্মী প্রেরণের ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার রিক্রুটিং এজেন্সি সিলেকশনের নিমিত্তে ১০টি অবাস্তব শর্ত উল্লেখ পূর্বক চিঠি প্রদান করেন আমরা মনে করি সিন্ডিকেট কারীরা তাদের নীল নকশা বাস্তবায়নের জন্যই মালয়েশিয়ান সরকারের বিভিন্ন পর্যায়ের কিছু সংখ্যক কর্মকর্তার যোগসাজসে বাংলাদেশ সরকারকে এই ধরনের ক্রাইটেরিয়া প্রদান করে। মূলত তাদের এই সকল ক্রাইটেরিয়া লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। অতীতের মত সিন্ডিকেটকারীরা তাদের পছন্দ মত রিব্রুটিং এজেন্সিই সিলেকশন করবে।

তিনি আরো বলেন, এ বিষয়ে আমরা ইতিমধ্যে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং ১০ ক্রাইটেরিয়া প্রত্যাহারের ব্যাপারে লিখিত চিঠি প্রদান করেছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে করে সরকার পেশাদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্ত করা হয়।

বিএমইটি-এ বহির্গমণ ছাড়পত্র জটিলতায় একমাত্র ভরসা সৌদি আরবে জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে শুরু করেছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয় কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, সরকার যেন পূর্বের ন্যায় ১-২৪ পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমণ ছাড়পত্র প্রদান সাপেক্ষে সৌদি আরবে জনশক্তি প্রেরণের জটিলতা নিরসন করা হয়।

বায়রার সাবেক সভাপতি এম এ এইচ সেলিম বলেন, আপনারা জেনে অবাক হবেন যে, আসন্ন রায়রা নির্বাচনকে সামনে রেখে সিন্ডিকেটের মাফিয়াদের ইন্ধনে সিন্ডিকেট বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দেয়ার অপসংস্কৃতি শুরু হয়েছে, যাতে করে সিন্ডিকেটের বিরুদ্ধে কোন শক্ত প্রতিপক্ষ নির্বাচনে অংশ নিতে না পারে। উল্লেখ্য গত ৪ অক্টোবর ২০২৫ বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামসহ দুটি রিক্রুটিং এজেন্সির মালিকের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বনানী থানায় তেমনি একটি মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানি মূলক মামলা দায়ের করে আওয়ামী লীগের মদনপুষ্ট ও সিন্ডিকেটের সহযোগী রুল ইন্টারন্যাশনাল লাইসেন্স নম্বর ২৫৫১ এর মালিক রুবেল হোসেন। যেখানে বাদীর সাথে ফখরুল ইসলামের কোন পূর্বপরিচয় ব্যবসায়িক সম্পর্ক নেই।

মামলার এজাহার মতে, বিবাদীর প্রতিষ্ঠান বারিধারা জে ব্লক, আর বাদীর অফিস শান্তিনগর, অথচ দুই অফিসের কোনোটিতেই অর্থ লেনদেন না হয়ে সমস্ত টাকা লেনদেন হয়েছে বনানীস্থ আহমেদ ইন্টারন্যাশনালে। যার কর্ণধার আওয়ামী লীগের সাবেক এমপি বেনজির আহমেদ।

এজাহারে যেসব কর্মীর নাম উল্লেখ রয়েছে বিএমইটি-র তথ্য অনুযায়ী সেসব কর্মী ১/১১ এর কুশীলব ১০০ সিন্ডিকেটের অন্যতম সদস্য লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ এম ইন্টারন্যাশনাল যেকে মালয়েশিয়া গমন করেছেন। অতএব জনাব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি যে উদ্দেশ্যমূলক, মিথ্যা ও বানোয়াট সেটি সহজেই অনুমেয়।

ফখরুল ইসলাম দীর্ঘদিন যাবত সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, সোস্যাল মিডিয়াসহ সর্বক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। আসন্ন নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য আওয়ামী লীগ সরকারের মতোই গায়েবী মামলার মত, সিন্ডিকেটের হোতাদের ইন্ধনে বাদী এহেন মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে।

আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে আসন্ন বায়রা নির্বাচনকে বানচাল ও ভন্ডুল করার জন্য এবং সিন্ডিকেটের স্বার্থ অক্ষুন্ন রাখার জন্য ফখরুল সাহেবসহ সিন্ডিকেট বিরোধী অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে আরও মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করার আশঙ্কা করছি।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে করে কুচক্রীমহল ভবিষ্যতে এধরনের নোংরামি ও ষড়যন্ত্র কর্মকাণ্ড থেকে থেকে বিরত থাকে এবং ভবিষ্যতে বায়রার সদস্যদের বিরুদ্ধে মামলা গ্রহণের ক্ষেত্রে প্রশাসনকে পূর্ণাঙ্গ যাচাই-বাছাই ও সতর্কতা অবলম্বন করার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে বায়রার সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম দীর্ঘদিন যাবত সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলে যাচ্ছেন। যে কারণে সিন্ডিকেট শক্তি তার বিরুদ্ধে একটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। আসন্ন বায়রা নির্বাচনকে সামনে রেখে সিন্ডিকেট-সমর্থিত চক্র নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বীদের দূরে রাখতে এ ধরনের মামলা করছে।

তিনি আরো বলেন, সিন্ডিকেটবিরোধী অবস্থানের কারণেই ফখরুল ইসলামকে টার্গেট করা হয়েছে, এবং নির্বাচন সামনে রেখে আরও গায়েবী মামলা সাজানোর প্রস্তুতি চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়রার সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদ্য সাবেক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু, সাবেক যুগ্ম মহাসচিব মো. নুরুর আমিন, সাবেক যুগ্ম মহাসচিব মফিজ উদ্দিন এবং সদ্য সাবেক ইসি মেম্বার এম. জহিরুল জুও প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com