1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রাথী করার দাবিতে গণমিছিল

  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০.০৩ পিএম
  • ২৩৫ Time View

সুনামগঞ্জ ১ (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপপাশা) আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রার্থী করার দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আমাদের দুর্দিনের সাথী। আমরা যখন মামলা হামলার শিকার হয়েছি,তখন মাহবুবুর রহমান আমাদের পাশে ছিলেন। আমরা সুনামগঞ্জ-১ আসনে চুড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে ধনের শীষের প্রার্থী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানান।

তারা আরো বলেন,কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে বিগত সতের বছর আমরা আন্দোলন করেছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাহবুবুর রহমানকে আমরা সংসদে দেখতে চাই। আজকের গণ মিছিলে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে মাহবুবুর রহমান এই অঞ্চলের জনপ্রিয় নেতা। আমাদের বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চুড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে মূল্যায়ন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com