1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে ৫হাজার ইয়াবাসহ নারী আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০.৫৯ পিএম
  • ১৯২ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে জাহানারা বেগম (৫০) নামে এক নারীর বুকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গত দুই মাসে বিশেষ অভিযান আরো ১৭ জন নারী মাদককারবারিকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পরিদর্শক চন্দন গোপাল সুর।

আটককৃত মাদককারবারি জাহানারা বেগম কুমিল্লার মডেল থানার চাঁদপুরের শুভপুর এলাকার ক‌বীর হোসেনের বাড়ি মৃত নুরুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি রেগুনা আটক করে তল্লাশি করা হয়। রেগুনার ভেতর যাত্রী বেশে থাকা জাহানারা বেগমকে আটকের পর তাকে তল্লাশি করে তার বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এদিকে অধিদপ্তর থেকে জানা যায়, দিন দিন ভৈরবসহ সারা দেশে নারী মাদককারবারিদের সংখ্যা বেড়েই চলেছে। গত দুই মাসে আরো ১৮ জন নারীকে বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সূত্রে আরো জানা যায়, গত ২৩ নভেম্বর হিরামনি নামে এক নারী মাদক কারবারিকে ৪ কেজি গাঁজা, ৮ নভেম্বর নাজমা ও আশা বেগমকে ১৮শ পিস ইয়াবা, ৮ অক্টোবর চার নারী মাদককারবারি কাছ থেকে ১৯শ ৯০ পিস ইয়াবা, ৩৭ বোতল স্কাফ ও ২ কেজি গাঁজা পাওয়া যায়, এ ছাড়াও ২১ অক্টোবর স্মৃতি মনি নামের এক নারী মাদককারবারিকে ৬ কেজি গাঁজাসহ দুই মাসে মোট ১৮ জন নারী মাদককারবারিকে আটক করা হয়েছে।

 এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিনিয়ত ভৈরবের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ জাহানারা বেগম নামে এ চিহ্নিত মাদককারবারিকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার নামে ভৈরব থানাসহ আশপাশের থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। জাহানারা বেগমের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, ভৈরবসহ দেশের বিভিন্ন এলাকায় দিনদিন মাদককারবারি নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বেশির ভাগ নারীরা স্বামী পরিত্যক্তা, কারো কারো একাধিক বিয়ে হয়েছে। আবার কেউ কেউ লোভে পড়ে স্বেচ্ছায় এই পেশায় জড়িয়ে পড়ে। প্রতি মাসেই ১০/১২ জন নারী বিভিন্ন মাদকসহ গ্রেফতার হচ্ছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com