1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

গোপালগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১১.০৯ এএম
  • ১৫৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় শান্তিলতা ক্লিনিকে অভিযান চালিয়ে প্রিন্স মৈত্র (২৮) নামে এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ জেল, জরিমানার আদেশ দেন।

প্রিন্স মৈত্রের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরের খেজুরতলা গ্রামে। তার বাবার নাম পঙ্কজ। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার শান্তিলতা ক্লিনিকে অভিযান চালানো হয়।

এসময় ডাক্তারি পরীক্ষার কাজগপত্র পরীক্ষা করে ভূয়া প্রমাণিত হওয়ায় প্রিন্স মৈত্রকে আটক করা হয়। এরপর তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করা হয়।  

এছাড়া, ওই ক্লিনিকের মালিক দিলীপ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com