শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

ইভ্যালির রাসেলের মুক্তির দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২২৬ Time View

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তির দাবিতে পুরান ঢাকার আদালতপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মার্চেন্ট ও গ্রাহকরা।

বুধবার (৬ জুলাই) পুরান ঢাকার নিম্নআদালতের (সিএমএম কোর্ট) সামনে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশনের সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, রাসেল ভাইয়ের মুক্তির সঙ্গে লাখো মার্চেন্টের পাওনা জড়িয়ে আছে। আমরা লাখ লাখ মার্চেন্ট ও গ্রাহকরা মনে করি রাসেল ভাইয়ের মুক্তি হলে আমাদের মুক্তি হবে। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের দাবি হলো তাকে মুক্তি দেওয়া। তার বিরুদ্ধে করা ১০ মামলার মধ্যে ৮ মামলায় জামিন পেয়েছেন। একই ধারায় আরও দুই মামলায় ১০ মাস ধরে তিনি কারাগারে আটক রয়েছেন। আমরা ঈদের আগে তার মুক্তি চাইছি।

তিনি আরও বলেন, মামলা হলেই যে তিনি অপরাধী প্রমাণিত হবেন তা কিন্তু নয়। মামলার পর তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করলে মামলা ট্রায়ালে যাবে। ট্রায়াল শেষে বিচারক রায় অনুযায়ী অপরাধী হলে তিনি সাজা পাবেন অথবা নির্দোষ হলে মুক্তি পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS