শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২ জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা দূর্নীতিবাজদের গলা চেপে ধরবো- বরিশালে জামায়াতের আমির মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত মুন্সিগঞ্জ-৩টি আসনে দাপিয়ে বেড়াচ্ছেন শীর্ষে প্রচারে দোরগোড়ায় প্রার্থীরা।

জনগণের কল্যাণই খালেদা জিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দু : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবনই জনগণের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভিআইপি সেমিনার কক্ষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে লড়াই করেছেন। তিনি কোনোদিন আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু।”

অধ্যাপক তামিজী আরও বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের মহাসচিব হাজী মো. জিয়াউদ্দিন জিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, প্রকাশক জাহাঙ্গীর আলম, কবি তৌহিদুল ইসলাম কনক, শিক্ষক নেতা মো. মনির হোসেন, যুবনেতা মোহাম্মদ মেস্তফা, মানবাধিকারকর্মী মোহাম্মদ নাজমুল হাসান মিলন, মাঈনউদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদানের জন্য শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS