1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
চাঁপাইনবাবগঞ্জে সাফল্যের সাথে উদযাপিত হলো ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬’ সরকারি অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম কবি মাহমুদুল হাসান নিজামীকে আল্লামা উপাধিতে ভূষিত করলেন সাবেক ছাত্রনেতা কবি ও কলামিস্ট  কাজী ছাব্বীর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-২ দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬ তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান টানা দুই দফা কমার পর ঊর্ধ্বমুখী সোনার বাজার, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন খালিদ মাহমুদ

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫.১৫ পিএম
  • ১৭২ Time View

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. খালিদ মাহমুদ খান। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত এমডি ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২৬ বছরের কর্মজীবনে খালিদ মাহমুদ খান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি), হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ—এই তিন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু হয়। করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা, সাধারণ ব্যাংকিং, এসএমই, রিটেইল ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা রয়েছে।

দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতাও রয়েছে খালিদ মাহমুদ খানের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com