1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০৯ পিএম
  • ২১১ Time View

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬:
বাংলাদেশের রপ্তানিমুখী সবজি খাতের আন্তর্জাতিক মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য রপ্তানি সক্ষমতা জোরদারে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইসকন্টাক্ট (Swisscontact)-এর প্রস্তাবিত একটি প্রকল্পে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

গত ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং সুইসকন্টাক্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব হেলাল হুসাইন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ। সুইসকন্টাক্টের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

লিড ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও এসএমই খাতে টেকসই অর্থায়ন সম্প্রসারণ, রপ্তানিমুখী উদ্যোক্তা তৈরি এবং ঝুঁকি-হ্রাসকৃত ঋণ পোর্টফোলিও গঠনের সুযোগ পাবে। পাশাপাশি ব্যাংকটির কৃষি, এসএমই ও গ্রিন ফাইন্যান্স পণ্যের বাস্তবভিত্তিক পরীক্ষণ এবং নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত মোট ২৭ মাস মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজার ক্ষুদ্র কৃষককে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP), জলবায়ু-সহনশীল কৃষি, নিরাপদ কীটনাশক ব্যবহার, অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ এবং উন্নত পোস্ট-হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। একই সঙ্গে ট্রেসেবিলিটি নিশ্চিত করতে ক্লাস্টারভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com