1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৬তম দিন চলমান

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭.৩৯ পিএম
  • ৬০ Time View

আজ ১৭ নভেম্বর, ২০২৫ সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ১৬তম দিনের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে ১৬তম দিনে লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয়।

আজ সোমবার সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে জরুরী বৈঠকে মিলিত হন। দীর্ঘদিনের বৈষম্যের শিকার নন এমপিও (বেতন বিহীন) শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সহিত ফলপ্রসু আলোচনা হয়। প্রায় দেড় ঘন্টা স্থায়ী সভায় নেতৃবৃন্দের এমপিওভুক্তির বিষয়ে জোড়ালো দাবির প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা মহোদয় দ্রুত সময়ে এমপিওভুক্তকরণের কাজ শুরু করার ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তিনি আগামীকাল শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে এমপিওভুক্তির বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানান।

আগামীকাল ১৮ নভেম্বর মঙ্গলবার শিক্ষক সমবেশে উপস্থিত থাকবেন সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com