1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Title :
সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

বিআরজেএ’র চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরীর বাম পায়ে সফল অস্ত্রোপচার

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪.২২ পিএম
  • ৬৯ Time View

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী-এর বাম পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আঘাতের কারণে সৃষ্টি হওয়া পচন থেকে মুক্তি পেতে চিকিৎসকরা তাঁর বাম পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে বাধ্য হয়েছেন।

বিগত ৪ আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে শাখাওয়াত হোসেন চৌধুরী বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দীর্ঘদিন চিকিৎসায়ও সেই আঘাত নিরাময় না হওয়ায় একপর্যায়ে পায়ে পচন ধরে, যার চূড়ান্ত পরিণতিতে তাঁর পা কেটে ফেলতে হয়।
বর্তমানে তিনি জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওয়ার্ড নং-৮০১, সিট-১৮, লিফটের-৮ এ চিকিৎসাধীন আছেন।

শারীরিক এই অবস্থার পরিপ্রেক্ষিতে, শাখাওয়াত হোসেন চৌধুরী জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নেতাদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। তিনি এক আবেদনে সাংবাদিক নেতাকর্মীদের কাছে সহযোগিতাসহ বাকী জীবন চলার জন্য কৃত্রিম পা প্রতিস্থাপনে সহায়তা চান। একই সাথে তিনি দেশের সকল সাংবাদিক এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও বাকি জীবন চলার জন্য সাহস, অনুপ্রেরণা, সহযোগিতা  ও দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com