1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

রেমিট্যান্স প্রবাহে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯.৫৪ পিএম
  • ১০২ Time View

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৭ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ১১৬ মিলিয়ন ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা ৫৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে সেপ্টেম্বর মাসে প্রবাস আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার। দেশে উচ্চ প্রবাসী আয়ের ধারা অব্যাহত থাকলেও বেশ কিছু ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাস আয় আসেনি।

এসব ব্যাংকের মধ্যে দেশি বেসরকারি বাণিজ্যিক পদ্মা ব্যাংক, আইসিবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে যেসব ব্যাংকের মাধ্যমে প্রবাস আয় আসেনি, সেগুলো হলো, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, চলতি বছরের মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ইতিহাসের সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার, যা এক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেকর্ড। এছাড়া মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ ২.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ বছরের শুরু থেকে প্রবাসী আয় দেশে প্রবাহিত হওয়ার ধারা এখনও শক্তিশালী।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ৫ অক্টোবর দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৫০২ বিলিয়ন ডলার। বিপিএম৬ হিসাব অনুযায়ী নেট রিজার্ভ ২৬.৬২৩ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com