1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

সব শেয়ার বিক্রির জন্য ঘোষণা দিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০৫ এএম
  • ১১০ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জুবায়দুর রহমান তার হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা ঘোষণায় তিনি এ কথা জানান।

জুবায়দুর রহমান জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে পাবলিক মার্কেটে মোট ১ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন।

ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমাপনী দর ছিল ৪২ টাকা ৮০ পয়সা। এ হিসাবে বিক্রির মোট অঙ্ক দাঁড়াবে প্রায় ৬৪ লাখ টাকা।

গত ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এর আগে চলতি বছরের ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংক তাকে পরিচালক হিসেবে মনোনীত করে এবং তিনি এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

এদিকে ২০২৫ সালের প্রথমার্ধে ইসলামী ব্যাংক ব্যাপক মুনাফা পতনের মুখে পড়েছে। জানুয়ারি-জুন সময়ে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়ায় ৬৭ কোটি ৪০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫৬ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) নেমে এসেছে ৪২ পয়সায়, যেখানে এক বছর আগে ছিল ২ টাকা ২২ পয়সা। এ ছাড়া ব্যাংকটির খেলাপি ঋণের হারও রেকর্ড পরিমাণে বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে, যা ২০২৩ সালে ছিল মাত্র ৩ শতাংশ। এর ফলে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনে ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ হাজার ৭৭০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com