1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

আধুনিক এ–৪ কনভার্টিং মেশিন কিনবে সোনালী পেপার

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১.৪৩ পিএম
  • ৮২ Time View

আধুনিক এ-৪ পেপার কনভার্টিং মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

আজ (২৫ আগস্ট) বিকেল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৯০তম সভায় নতুন এ মেশিন কেনার সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। এটি হবে কোম্পানির তৃতীয় ইউনিট, যা বিদ্যমান দুইটি অপারেশনাল ইউনিটের সঙ্গে যুক্ত হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে ক্রমবর্ধমান দেশব্যাপী এ–৪ কাগজের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করা যাবে। এ–৪ কাগজ ও প্যাকেজিং খাতে কোম্পানির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

পর্ষদ মনে করছে, এ সিদ্ধান্ত কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর ফলে ভবিষ্যতে আর্থিক কার্যক্রম ও শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com