1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কোহলি কেন হঠাৎ অবসরের ঘোষণা দিলেন

  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৩.৩২ পিএম
  • ১৩৫ Time View

শচীন টেন্ডুলকার পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটর সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। ওয়ানডেতে ভেঙেছেন শচীনের শতকের রেকর্ড। টেস্টে না পারলেও নামের পাশে আছে ৩০টি সেঞ্চুরি। করেছেন ৯ হাজারের বেশি রান। এতসব অর্জন নিয়েও ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় স্তম্ভ কোহলি থেমে গেলেন ৩৬ বছর বয়সে। সাবেক এই অধিনায়ক আজ সোমবার (১২ মে) বিদায় জানালেন টেস্ট ক্রিকেটকে।

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন গত বছর বিশ্বকাপ জিতে। চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর অনেকে ভেবেছিলেন, ওয়ানডেকেও বিদায় জানাবেন। কোহলি সেটি করেননি। তার নজর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। একদিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পাঁচদিনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন কোহলি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধেও বদলালেন না সিদ্ধান্ত। কিন্তু, হঠাৎ এত কঠিন কেন হলেন কোহলি? এমন প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে। ভারতীয় একাধিক গণমাধ্যমের মতে, কোহলি টেস্টকে বিদায় বলেছেন বেশকিছু কারণে। যার অন্যতম, তার অফফর্ম।

সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি সিরিজের বাকি অংশে এমনকি ফিফটিও করতে পারেননি। আউট হয়েছেন আটবার। সাতবারই অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে সাজঘরে ফেরেন, যা নিয়ে হয়েছিল প্রবল সমালোচনা।

ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর এমন অফফর্মের পর কোহলিকে পাঠান রঞ্জি ট্রফি খেলতে। এই বয়সে এসে যা তার মতো একজনের জন্য লজ্জাজনক। তার ওপর রঞ্জিতেও হাসেনি কোহলির ব্যাট। সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, টেস্ট ক্রিকেটে বোঝা হয়ে ওঠার আগেই সরে দাঁড়ালেন তিনি।

২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন কোহলি। শেষবার সাদা পোশাকে মাঠে নামেন চলতি বছর জানুয়ারিতে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩৬ বছর বয়সী কোহলি এর মাঝে খেলেছেন ১২৩টি টেস্ট। ২১০ ইনিংসে ৪৬.৮৫ গড়ে ব্যাট হাতে রান করেছেন ৯ হাজার ২৩০। নামের পাশে জ্বলজ্বল করছে ৩১টি হাফসেঞ্চুরি ও ৩০টি সেঞ্চুরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com