1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মেসির দুর্দান্ত গোলে টরেন্টো এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১.০৪ পিএম
  • ৯০ Time View

লিওনেল মেসি, রেকর্ড, ইতিহাস-সবই যেন সমার্থক শব্দ। সোমবার যুক্তরাষ্ট্রের সকার লিগে (এমএলএস) দুর্দান্ত এক গোল করে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা।

যদিও তার দল ইন্টার মিয়ামি জিততে পারেনি। তবে মেসির গোলে ভর করেই টরেন্টো এফসির বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। দ্বিতীয় মিনিটে বল জালে পাঠিয়ে টরন্টোকে এগিয়ে দেন ফেদেরিকো বের্নারদেস্কি।

যোগ করা সময়ে পঞ্চম ও শেষ মিনিটে ১-১ সমতা ফেরান মেসি। বক্সের মাথায় বল পাওয়ার পর ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি।

এই গোলের মাধ্যমেই স্বদেশি গঞ্জালো হিগুয়েনকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন মেসি। ২৯ নিয়মিত মৌসুম ম্যাচে মেসির গোলে অবদান দাঁড়িয়েছে ৪৪টি। এর মধ্যে গোল ২৪টি, ২০টি অ্যাসিস্ট।

মেসির আগে সবচেয়ে কম ম্যাচে এই রেকর্ডটি ছিল হিগুয়েনের। তবে হিগুয়েনের মেসির সমান অবদান রাখতে লেগেছিল ৬৭ ম্যাচ। গোলের দিক থেকেও হিগুয়েনের খুব কাছে আছেন মেসি। আর মাত্র পাঁচ গোল করলেই আর্জেন্টাইন সতীর্থের সমান হয়ে যাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com