1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

জয় দিয়ে চেন্নাইয়ের আইপিএল শুরু

  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩.১৬ এএম
  • ৮৯ Time View

ঘরের মাঠ চিপকে চেন্নাইয়ের পক্ষেই পাল্লা ভারী ছিল। আইপিএলে দিনের প্রথম ম্যাচে রানবন্যা দেখা গেলেও চিপকের মন্থর উইকেটে রান কম হবে, সেটি অনুমিত ছিল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোববার (২৩ মার্চ) টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস। বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি মুম্বাই। চেন্নাই ম্যাচ জিতে নিয়েছে ৪ উইকেটে।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা মুম্বাই ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানে থামে। জবাবে ১৯.১ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে চেন্নাই।

ব্যাট হাতে মুম্বাইয়ের ব্যর্থতার শুরু প্রথম ওভারেই। কোনো রান না করেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। দলীয় ২১ রানে বিদায় নেন রায়ান রিকেলটন। ৩৬ রানে উইল জ্যাকসের উইকেট হারায় মুম্বাই। চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন সূর্কুমার যাদব ও তিলক ভার্মা। 

২৬ বলে ২৯ রানে আউট হন মুম্বাই অধিনায়ক যাদব। তিলক করেন ২৫ বলে ৩১ রান।  এই দুজন বিদায় নিলে আবার ধস নামে ব্যাটিংয়ে। শেষদিকে নমন ধিরের ১২ বলে ১৭ রান মুম্বাইয়ের সংগ্রহ দেড়শ পার করতে সহায়তা করে।

চেন্নাইয়ের পক্ষে ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট শিকার করেন নুর আহমদ। ৪ ২৯ রানে ৩ উইকেট নেন খলিল আহমেদ। 

রান তাড়ায় চেন্নাইয়ের পথ সহজ করেন ওপেনার রাচিন রবীন্দ্র। ৪৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় খেলা অপরাজিত ৬৫ রানের ইনিংসটি গড়ে দেয় জয়ের ভিত। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাচিন। তাকে সঙ্গ দেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। দ্রুতগতির হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। আউট হওয়ার আগে ২৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৩ রান। জোড়া হাফসেঞ্চুরিতে ৫ বল হাতে রেখেই জয়ের দেখা পায় চেন্নাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com