1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ট্রাম্পের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের টাস্কফোর্স গঠন

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ২.১৫ পিএম
  • ১০৭ Time View

উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এ উপলক্ষে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন তিনি নিজেই।

গতকাল শুক্রবার (৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ এর পরই এই টাস্কফোর্স গঠন করেন ট্রাম্প। ট্রাম্পকে ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল বল দেওয়ার পাশাপাশি ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেন ইনফান্তিনো। আগামী বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের খবরে বলা হয়, বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্কফোর্স নিরাপত্তা ও বিবিধ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ দেখতে প্রচুর পর্যটকের সমাগম হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফিফা অফিশিয়ালদের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারা নিয়ে ট্রাম্প বলেছেন, ‘এটা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয়।’

এই বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন ‘নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন’, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ মোট ৪৮টি দেশ অংশ নেবে। তিন দেশ মিলিয়ে হওয়া ১০৪ ম্যাচের ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোয় হবে ১৩টি করে ম্যাচ। ১৯ জুলাই ফাইনাল হওয়ার কথা রয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com