1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ‘সহজ’ সমাধান দিলেন গাভাস্কার

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৩৬ পিএম
  • ৭২ Time View

দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। দুই দলকে একসঙ্গে দেখা যায় কেবল আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপে, তাও নিরপেক্ষ ভেন্যুতে। তবে এই অচলাবস্থা ভাঙতে হলে কী করতে হবে, সে সম্পর্কে মত দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। 

গাভাস্কারের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মূল শর্তই হলো সীমান্তে শান্তি বজায় থাকা। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সিরিজ আয়োজনের উপায় খুবই সহজ। যদি সীমান্তে শান্তি থাকে, উভয় সরকারই তখন আলোচনা শুরু করতে রাজি হবে।’  

তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে মনে করেন তিনি। অনুপ্রবেশ ও সীমান্ত উত্তেজনার বিষয়টি তুলে ধরে গাভাস্কার বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়ন কঠিন হবে।  

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তবে ২০২৫ সালে আরও তিনবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। যদিও নিরপেক্ষ ভেন্যুতে এ আয়োজনের সম্ভাবনা বেশি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, এশিয়া কাপের গ্রুপ পর্ব ও ফাইনালসহ অন্তত তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com