1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধ সিগারেট জব্দ

  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১.৪৮ পিএম
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুর জেলার চরমুগিরা বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।  গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ অভিযান চালানো হয়। এতে জননী স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার বিভিন্ন নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্যান্ডের অবৈধ কমদামী সিগারেট বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে চরমুগিরা বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালানো হয়। এসময় বিশ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত দেশ গোল্ড সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় জননী স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. রাজিবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। দৈনিক বিপুল পরিমান টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযুক্ত ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলোরেন্স জারি করেছে। তাই নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com