1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে চান ফিফা সভাপতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১.০৯ এএম
  • ৮৯ Time View

বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফান্তিনো আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দেন। বিষয়টি আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিশ্চিত করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে।

সাক্ষাতে ইনফান্তিনো ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশে সহায়তার আশ্বাস দেন। ফিফা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই।’

প্রধান উপদেষ্টা ইউনূস নারী ফুটবলারদের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করলে তিনি জানান, বাংলাদেশের নারী ফুটবলের জন্য ফিফা তহবিল বরাদ্দ করতে চায়। সৌদি আরবের নারী ফুটবলকেও ফিফা সহায়তা করবে। যা দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্যও উপকারী হবে।

এসময় ফিফা সভাপতি যুব উৎসবে আমন্ত্রিত হলেও অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com