1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

গভর্নরের উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন আহসান উল্লাহ

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৮.৩৭ পিএম
  • ৯১ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ। তিনি বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুরকে সহায়তা করবেন। গতকাল সোমবার এই নিয়োগ দেওয়ার পর আহসান উল্লাহ উপদেষ্টা পদে যোগদান করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নরের উপদেষ্টা পদে আহসান উল্লাহকে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

গত বছরের সেপ্টেম্বরে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন গভর্নরের সঙ্গে এক সভা শেষে জানিয়েছিলেন, দেশের ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক তিনটি টাস্কফোর্স গঠন করবে। ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে খেলাপি ঋণ (এনপিএল) ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড শক্তিশালী প্রকল্প এবং আইনি কাঠামো বিষয়ে তিনটি আলাদা টাস্কফোর্স গঠন করা হবে।

এর পরপরই ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই টাস্কফোর্সে আর্থিক খাত বিষয়ে অভিজ্ঞ ৬ জনকে সদস্য করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিজেই টাস্কফোর্সের সমন্বয়ক। ব্যাংক খাত সংস্কারে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি একটি শ্বেতপত্র প্রকাশ করবে এই টাস্কফোর্স।

টাস্কফোর্সের বাকি ৬ সদস্য হলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমি) আলী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের উপাচার্য এম জুবায়দুর রহমান ও হিসাববিদ কোম্পানি হুদা ভাসি চৌধুরীর অংশীদার সাব্বির আহমেদ। তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। পাশাপাশি ছয় ব্যাংকের নিরীক্ষা শুরু করেছে ২টি বিদেশি প্রতিষ্ঠান।

এখন বাংলাদেশ ব্যাংক সংস্কার ও শক্তিশালীকরণের জন্য গভর্নরের উপদেষ্টা পদে আহসান উল্লাহকে নিয়োগ দেওয়া হলো। নিয়মিত অবসরের পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে কাজ করেছেন এবং কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) শিক্ষকতার সঙ্গে যুক্ত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com