1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

এশিয়া জয়ী যুবাদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা বিসিবির

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮.২৮ পিএম
  • ৫৫ Time View

একবার নয়। টানা দুবার এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা এবারও জিতেছে। ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় রেখেছে আজিজুল হাকিমের দল। 

এই এশিয়াজয়ী যুবাদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (২১ ডিসেম্বর)  এশিয়া জয়ী যুবাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে বোনাস দেবার কথা জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ।গত ৮ ডিসেম্বর ভারতকে হারিয়ে এবারের আসরের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পর দিন ট্রফি নিয়ে দেশে ফিরে লাল-সবুজের দল। 

সেদিন হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টায় এসে পৌঁছানোর পর যুব দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছিলেন বিসিবির পরিচালকরা। সেদিনই জানা যায়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে বড় অর্থপুরস্কারের ঘোষণা আসতে পারে। অবশেষে এলো সেই ঘোষণা। 

আজ ১৬তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সেখানেই পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়। সভা শেষে বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানান, ‘আপনারা জানেন টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যুব ক্রিকেটাররা ফিরেছে। আমরা তাদের দলের সবাইকে তিন লাখ টাকা করে পুরস্কার দেবার সিদ্ধান্ত নিয়েছি।’ 

শুধু এশিয়া কাপজয়ী যুবারা নয় নারীদের জন্যও আছে সুখবর মিলেছে। নতুন বছর থেকে নারী ক্রিকেটারদের বেতন বোনাস বাড়ানো হচ্ছে। সেই সাথে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকাও আরও দীর্ঘ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com