1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

অবৈধ বোলিং অ্যাকশনে ইংল্যান্ডে নিষিদ্ধ সাকিব

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২.৩৬ পিএম
  • ৮৮ Time View

ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন সুখকর হলো না। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারে’র হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন সাকিব। কাউন্টি ক্রিকেটে ফেরার ম্যাচটিতে বল হাতে উজ্জ্বল সাকিব নেন ৯ উইকেট। তবে, সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা দুই আম্পায়ার।

এর প্রেক্ষিতে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। পরীক্ষার ফলাফলে ত্রুটি ধরা পড়ে। ‍ফলে, সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা করেছে ইসিবি।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের কোনো টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না সাকিব। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হলেন সাকিব। আর তাতে হলেন নিষিদ্ধই। পরীক্ষার ফল হাতে পেয়েই নিষেধাজ্ঞা কার্যকর করে ইংলিশ ক্রিকেট।

বিতর্ক আর সাকিব যেন পাশাপাশি হাঁটেন সবসময়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে তাকে আবার মাঠে দেখতে পাওয়া অনিশ্চিত। দল পাননি আসন্ন আইপিএলেও। এবার নিষিদ্ধ হলেন ইংল্যান্ডে। বাইশ গজের এক সময়ের সেরাদের সেরা তারকা সাকিবের কাছে এখন মাঠই যেন এক বিভীষিকার নাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com